স্পিকার ও সিপিএ এর চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের প্রস্তুতি চলছে।'
নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেন্যারি বুধবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
আগামী ১ থেকে ৫ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আইপিইউ এর সদস্য রাষ্ট্রসমুহের স্পিকার, ডেপুটি স্পিকারসহ পার্লামেন্টারিয়ানগণ অংশগ্রহণ করবেন।
সাক্ষাতের সময় তারা আসন্ন ১৩৬তম আইপিইউ সম্মেলন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
