বর্ষসেরা ক্রীড়াবিদদের নাম ঘোষণা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ২২:৩৭
২০১৫ ও ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)।
 
আগামী ৩০ জানুয়ারি রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, সংগঠক, পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে ২০১৫ ও ২০১৬ সালের পুরস্কার দেয়া হবে। এবারই প্রথমবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। মনোনীতের তিনজনের নাম আজ (বুধবার) ঘোষণা করা হয়েছে।
 
ক্রীড়া লেখক সমিতির জুরি বোর্ডের বিবেচনায় সেরাদের পুরস্কৃত করার পাশাপাশি দর্শক ভোটে পপুলার চয়েজ এ্যাওয়ার্ড দেয়া হবে। যেখানে ২০১৬ সালের জন্য ছয়জনকে মনোনীত করা হয়েছে। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ পাবেন পপুলার চয়েজ এ্যাওয়ার্ড। যা ঘোষণা ও তুলে দেয়া হবে কুল-বিএসপিএ স্পোর্টস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
২০১৫ সালের পুরস্কারপ্রাপ্তরা:
 
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত তিন): মাহমুদুল্লাহ রিয়াদ-সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।
সেরা ক্রিকেটার- মাহমুদুল্লাহ রিয়াদ, সেরা দাবাড়– মোহাম্মদ ফাহাদ রহমান, সেরা আর্চার- তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ- সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক- ইউসুফ আলী, বর্ষসেরা কোচ- সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান- ম্যাক্স গ্রুপ, বিশেষ সম্মাননা- আমিনুল হক মনি।
 
২০১৬ সালের পুরস্কারপ্রাপ্তরা : 
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত তিন): মাহফুজা খাতুন শিলা (সাঁতার)- তামিম ইকবাল (ক্রিকেট)ও আশরাফুল ইসলাম (হকি)।
সেরা ক্রিকেটার- তামিম ইকবাল, সেরা ভারোত্তোলক- মাবিয়া আক্তার সীমান্ত, সেরা হকি খেলোয়াড়- আশরাফুল ইসলাম, সেরা শ্যূটার- শাকিল আহমেদ, সেরা ভলিবল খেরোয়াড়- সাঈদ আল জাবির, উদীয়মান ক্রীড়াবিদ- মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), উদীয়মান নারী ক্রীড়াবিদ- কৃষ্ণা রানী সরকার (ফুটবল), সেরা কোচ- গোলাম রব্বানী ছোটন (ফুটবল) সেরা সংগঠক- তরফদার মোহাম্মদ রুহুল আমিন এবং সেরা সংস্থা- বাংলাদেশ নৌবাহিনী। 
 
পপুলার চয়েজ এ্যাওয়ার্ড (মনোনীত ছয়): তামিম ইকবাল (ক্রিকেট), মাহফুজা খাতুন শিলা (সাঁতার), মাহমুদুল্লাহ রিয়াদ (ক্রিকেট), মোস্তাফিজুর রহমান (ক্রিকেট), মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তলন) এবং আশরাফুল ইসলাম (হকি )। -বাসস।
 
ইত্তেফাক/এসএস