কালিয়াকৈর বাজার এলাকার বাড়ির আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৩:৫০
গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় অ্যাডভোকেট আবদুস সালামের বাসভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে পাঁচ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
বৃহস্পতিবার বেলা পৌণে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পাঁচটি ঘর ও ভিতরের আসবাবপত্র এবং ফ্রিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
 
জানা গেছে, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তবে রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলের কাছাকাছি  যেতে না পারায় কিছুটা দূর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুণ নিয়ন্ত্রণে সক্ষম হয়।
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তা অপূর্ব বল তথ্যের নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ