ভারত থেকে আমদানিকৃত ১২০টি রেল বগির মধ্যে পঞ্চম দফায় মোট ১০০টি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত ২০টি রেল বগি দর্শনা রেলপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর আগে চার দফায় ৮০টি বগি বাংলাদেশ সীমান্তে পৌঁছায়। আর ২০ বগির চালান বাকি রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
