বাড়ি ও অফিস সাজানোর ফার্নিচারসহ বিভিন্ন পণ্য বিপণনের জন্য বন্দর নগরী চট্টগ্রামে রিগ্যাল এম্পোরিয়ামের আরো একটি আউটলেট চালু করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে আউটলেটটি উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ দিয়ে চট্টগ্রামে রিগ্যাল এম্পোরিয়ামের সংখ্যা দাঁড়াল ৪- এ।
রিগ্যাল খাট, ওয়্যারড্রব, ডাইনিং টেবিল, ইজি চেয়ার, সোফাসেট, সেন্টার টেবিল, পোর্টেবল কিচেন কেবিনেটসহ আরএফএলের প্লাস্টিক পণ্য ও ইলেট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে।
এসময় আর এন পাল বলেন- গুণগত ও মানসম্পন্ন রিগ্যাল ফার্নিচার সাশ্রয়ী দামে ক্রেতারা এ আউটলেট থেকে ক্রয় করতে পারবেন। ক্রেতাদের সুবিধার্তে শিগগিরই রিগ্যাল এম্পোরিয়ামের আউটলেট সারাদেশে চালু করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে রিগ্যাল এম্পোরিয়ামের সেলস ইনচার্জ আলী এ মুবিন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজনীসহ দেশের বিভিন্ন স্থানে রিগ্যাল এম্পোরিয়ামের ২৯টি বিক্রয়কেন্দ্র চালু রয়েছে।
ইত্তেফাক/এমআই
