ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৬:২৩
ফরিদপুর বোয়ালমারী উপজেলার চিতারবাজার এলাকায় বৃহস্পতিবার সকালে একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
পুলিশ জানায়, নিহত সাহেব আলী মল্লিক (৪৫) বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী-ফরিদপুর মহাসড়কের চিতারবাজার এলাকায় পৌঁছলে ফরিদপুরগামী একটি মিনিবাসের সঙ্গে তার বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাহেব আলী মিনিবাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই মিনিবাসের চালক পালিয়ে যায়।
 
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস