আলমডাঙ্গায় ডাকাতদলের বোমা হামলায় নিহত ১

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৬:২৯
ডাকাত দলের বোমার আঘাতে নাসির উদ্দীন (৫০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, রাত ১টার দিকে কুলপালা গ্রামের পশ্চিমপাড়ার নাসির উদ্দিনের বাড়িতে সশস্ত্র একদল ডাকাত হানা দেয়। বাড়িতে ডাকাত সদস্যদের উপস্থিতি টের পেয়ে নাসির উদ্দিন ঘরের দরজা খুলে চিৎকার করেন। এ সময়  ডাকাত সদস্যরা নাসির উদ্দিনকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণের শব্দে আশপাশ লোকজন ঘটনাস্থলে আসলে ডাকাত সদস্যরা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। দ্বিতীয় বোমার আঘাতে প্রতিবেশী লিটন (৩৫) আহন হন।  গ্রামবাসী গুরুতর আহত নাসির উদ্দিন ও লিটনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি