কাপাসিয়ায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোঃ মুঞ্জুরুল আলম। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের অধীনে প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোঃ আবুজর গাফ্ফারী, সমন্বয়ক দেওয়ান আশরাফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম, ডা. আবু হাসান মোস্তফা প্রমুখ।
