বিআইডব্লিউটিএ’র অভিযান

তুরাগ পাড়ের ৫০টি স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০০:৪২

ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে বৃহস্পতিবার বিআইডব্লি­উটিএ’র অভিযানের ২৪তম দিনে সাভারের সিন্নিটেক থেকে গরান চটবাড়ি পর্যন্ত তুরাগ নদীর উভয় পাড় থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নেভারল্যান্ড পার্কের দখল করা সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, কোনো প্রভাবশালী মহল এ উচ্ছেদকে বাধাগ্রস্ত করতে পারবে না। সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে ঢাকার চারপাশে নদী রক্ষায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং নদীর পূর্বের ম্যাপ ধরে নদীর জমি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । তিনি জানান, আগামী তিনদিন উচ্ছেদ বন্ধ থাকবে। সোমবার থেকে গড়ান চটবাড়ি থেকে তুরাগ নদীর উভয় পাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।