বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে সুপ্রিমকোর্ট জামে মসজিদে দোয়া শুক্রবার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৮:৩৮
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের সদস্যরা সুপ্রিম কোর্ট জামে মসজিদে বাদ আছর এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। দোয়া অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণকে তাদের পরিবারবর্গকে নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 
গত ১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন মারা যান বিচারপতি বজলুর রহমান (৬১)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। 
 
ইত্তেফাক/এমআই