মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় শ্রীমঙ্গলবার স্থবির হয়ে পড়ে। স্থায়ীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার বিকেলে কে বা কারা শহরের ভানুগাছ রোডের পানসী রেস্টুরেন্টের সামনে বিজিবির গাড়িচালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেন। পুরো শ্রীমঙ্গল স্থবির হয়ে পড়ে। হামলায় ব্যবসায়ী, পথচারী, সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার স্থানীয় উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/ইউবি
