নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার খৈশাইর গ্রামে বৃহস্পতিবার সকালে র্যাব অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. মাহমুদুর রহমার ওরফে লিখনকে (২২) গ্রেফতার করেছে।
র্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে লিখনকে আটকের পর তার দেখানো মতে, ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রূপগঞ্জে সে একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে রূপগঞ্জ থানা এলাকায় চাঁদাবাজি, অপহরণ, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ৩টি মামলা ও সাধারণ ডাইরি রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। -বাসস।
ইত্তেফাক/এসএস
