খুলনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জগদীশ রায় (৩৫) নামে একজন নিহত ও আরিফ (২৫) নামে আরেকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ভাড়ার মোটরসাইকেলচালক নিজ গ্রাম চহেড়া থেকে ডুমুরিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাজিয়াড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জগদীশ রায় ও অপর মোটরসাইকেল চালক আরিফ গুরুতর আহত হন। এদের মধ্যে জগদীশ রায়কে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মারা যান। আহত আরিফকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
