নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে বিশেষভাবে সম্মানিত করলেন কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাট্জ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রাক্কালে তার বিশেষ প্রতিনিধির মাধ্যমে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে ‘ডেকলারেশন অব অনার’ প্রদান করেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো কনসাল জেনারেল কুইন্স বোরোর প্রেসিডেন্টের এই সম্মাননা পেলেন। বাংলাদেশ কনস্যুলেট প্রদত্ত কমিউনিটির সেবার মান বৃদ্ধি পাওয়া এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সাথে নিবিড় যোগাযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে সাদিয়া ফয়জুননেসার ভূয়সী প্রশংসা করেন মেলিন্ডা কাট্জ। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
