টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১০:০৬
নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার মাউন্ট মাউঙ্গুইনের বে ওভালে বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নেমেছে দুই দল।
 
ব্যাটিং উইকেটে টস ভাগ্যে জয়ী বাংলাদেশ অধিনায়ক ব্যাটিং বেছে নেননি। তার বদলে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
 
মাঠে নেমেই দুর্দান্ত এক বেকথ্রু এনে দিয়েছেন মাশরাফি। প্রথম বলেই তুলে নিয়েছেন লুক রনকির উইকেটটি।
 
মাশরাফির পর বিশ্বসেরা  অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের প্রথম ওভারেই আগের ম্যাচের জয়ের নায়ক উইলিয়ামসনকে ব্যক্তিগত ১২ রানে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজধরে ফেরান।
 
সাকিবের পর নিজের প্রথম ওভারেই দুর্দান্ত ব্যাটসম্যান অ্যান্ডারসনকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন টাইগারদের উঠতি তারকা মোসাদ্দেক সৈকত।
 
এদিকে, ওয়ানডে পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিতে মরিয়া স্বাগতিক নিউজিল্যান্ড। আর সেই লক্ষ্যে মারনোর ব্যাটে ভর করে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে কিউইরা। তার ঝড়ো শতকের উপর ভর করে ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে নিয়েছে স্বাগতিকরা। মুরনো ৫২ বলে ১০০ ও ব্রুস ৪৩ রান নিয়ে অপরাজিত আছেন।
 
এ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। নেপিয়ারে ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে সমতায় ফেরার লক্ষ্য মাশরাফি বাহিনীর।
 
ইত্তেফাক/এএম