ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ফেরিঘাটের দুই পাশে কয়েকশত যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার মো. শাহজাহান মিয়া জানান, হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ে ফেরি রুট। বয়া ও বাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এাড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ইত্তেফাক/কেকে
