জিয়ানগরের পাড়েরহাটে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পাড়েরহাট বাজারে কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্বোধন করা হয়। যার প্রাথমিক পর্যায়ের অর্থের যোগান দিচ্ছেন পাড়েরহাট ইউনিয়নের বিশ জন বীর মুক্তিযোদ্ধা। তারা তাদের এক মাসের ভাতার টাকা ভবন নির্মাণের জন্য ব্যয় করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমিত কুমার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, উপজেলা জাতীয় পার্টি জেপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুবুল আলম, মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবির, রুহুল আমিন নবিন, গৌতম সাহা, শহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
ইত্তেফাক/এসএস
