নাটোরের বড়াইগ্রামের কালিবাড়ি এলাকার একটি মেহগনি বাগান থেকে আমিনা বেওয়া (৮৪) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় লাশটি উদ্ধার করা হয়। আমিনা বেওয়া বড়াইগ্রাম কালিবাড়ি গ্রামের মৃত নায়েব উল্লাহর স্ত্রী।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, প্রতিবেশীদের দেওয়া তথ্যে মতে জানা গেছে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই মহিলা বাড়িতে মাছ কেটেছেন। এক পর্যায়ে তার কোন এক ছেলের বউয়ের সাথে ঝগড়াঝাঁটি হয়েছে। তাই পারিবারিক কোন কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস
