আশুলিয়ায় বাস চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া জুম্মাঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই যুবক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর শালনা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
