ময়মনসিংহে ফরহাদ হোসেন (২০) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি শহরের ওয়্যারলেস গেট এলাকার ফজল হকের পুত্র।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের ওয়্যারলেস গেট এলাকায় কয়েকজন ফরহাদকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি কামরুল ইসলাম। সে ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতো। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
ইত্তেফাক/এসএস
