ধামরাইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৪:১৪
ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর ও এর আশেপাশের বিশটিরও বেশি গ্রামের তিন শ' পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার রাজাপুরস্থ ইফাজ-তাহিয়া এগ্রোফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ্যাড. আব্দুর রাজ্জাক খান রানা শীতার্ত মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করেন। ওই ফার্মের অর্থায়নে কম্বলগুলো বিতরণ করা হয়। ফার্মের অন্যান্য অংশীদার জি.এম. সম্রাট, মাসুদ, হানিফ, তারেক, আলীম, সেন্টু, আলী আকবর, ডাবলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এসএস