সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৭:২৮
সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণ তলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে চন্দ্র প্রকাশ (৩২) নামে এক ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
শুক্রবার দুপুর তিনটার দিকে তাকে সদস্যকে আটক করে বিজিবি। বর্তমানে ওই বিএসএফ সদস্যকে ২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়নের নারায়ণ তলা সীমান্তের বিওপি ক্যাম্পে আটক রাখা হয়েছে।
 
চন্দ প্রকাশকে বাংলাদেশ সীমান্তের নারায়ণ তলার ১২১৬ নম্বর পিলারের কাছ থেকে একটি অস্ত্র ও ওয়্যারলেসসহ আটক করা হয়।
 
লে. কর্নেল নাসির উদ্দিন বলেন, দুপুরের দিকে চন্দ্র প্রকাশ বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করছে পতাকা বৈঠকের জন্য।
 

ইত্তেফাক/এএম।