নবীনগরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৭:২৮
ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর থেকে অস্ত্রসহ গোলাপ মিয়া নামে এক ডাকাত সদস্যকে  গ্রেফতার করেছে পুলিশ। 
 
শুক্রবার দুপুরে নবীনগর উপজেলার জালশুকা গ্রাম থেকে গোলাপ মিয়াকে গ্রেফতার করা হয়। 
 
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, শুক্রবার দুপুরে পুলিশ জালশুকা গ্রাম থেকে ডাকাত গোলাপ মিয়াকে গ্রেফতার করে। পরে তার বাড়ি থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোলাপ মিয়ার বিরুদ্ধে নবীনগর, আশুগঞ্জ ও সরাইল থানায় খুন, ডাকাতি ও গরুচুরির ১০টি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি