ফুলবাড়িতে মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের উদ্বোধন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৭:৩৮
দিনাজপুরের ফুলবাড়িতে শুক্রবার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। 
 
প্রধান অতিথি হিসেবে ইনস্টিটিউটের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী  মো. মোস্তাফিজুর রহমান ফিজার। 
 
ইনস্টিটিউট চত্বরে প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যূগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ ও শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান। 
 
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনস্টিটিউট পরিচালনা কমিটির সদস্য প্রভাষক খুরশিদ আলম নাদিম, ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইফুল ইসলাম জুয়েল, উপাধ্যক্ষ অলক সরকার, শিক্ষক অনুপ সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি