লাফিয়ে প্রাণে বাঁচলেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০০:৫০

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর ভবনের দোতলা থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা মারসিলিং। তবে  আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। চিকিত্সক জানিয়েছেন, ৪৬ বছর বয়সী ইন্ডিকার ডান হাতে আঘাত পেয়েছেন। ভবনে অবস্থানকালে ধোঁয়ায় শ্বাসকষ্টে  আক্রান্ত হন তিনি।

ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের আবাসিক চিকিত্সক আলাউদ্দিন জানান, তার ডান হাতে সামান্য কেটে গেছে। তিনি আশঙ্কামুক্ত। অবজারভেশনে রাখার পর তাকে বিকালে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্ডিকা সানওয়েল লজিস্টিক বাংলাদেশ সার্ভিসে কাজ করেন।