শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সোয়া ১১ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে। এর আগে শুক্রবার রাত ১১টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াস উদ্দিন পাটুয়ারী জানান, দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে পারাপারের অপেক্ষায় যানবাহনের ভিড় বেড়েছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় তা কমতে শুরু করেছে।
ইত্তেফাক/এএসএমইউ
