ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:৫৩
 
ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য রেল যোগাযোগ শুরু হয়।
 
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী থেকে মালবাহী একটি ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে এসে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে উত্তর-পশ্চিম অঞ্চলের সঙ্গে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
খবর পেয়ে ভোরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জনটি উদ্ধার করার পর সকাল সোয়া ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের উপ সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন।
 
 
ইত্তেফাক/কেকে