সাভারে গ্যাসলাইন বিস্ফোরণে দম্পতি নিহত

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১১:২১
ঢাকার সাভার পৌর এলাকার একটি বাড়িতে গ্যাসলাইনের বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ একই পরিবারের আরো পাঁচজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, রওশন আলী (৫৫) ও তার স্ত্রী খয়রুন নেসা (৪৫)।
 
শনিবার ভোরে পৌর এলাকার তারাপুর মহল্লার ওই বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। একই পরিবারের আরো পাঁচজন দগ্ধ হয়।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ