নাইন ইলেভেন হামলার পরদিনই সাদ্দামকে হত্যার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১১:৫৫
 
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক এক কর্মকর্তা দাবি করেছেন, ৯/১১ হামলার একদিন পরই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
 
২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার পর সাদ্দাম হোসেনকে আটক করে মার্কিন বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন জন নিক্সন নামের সিআইএর সাবেক কর্মকর্তা। নিক্সন বিবিসি রেডিও ৪-এর ‘টুডে প্রোগ্রাম’ অনুষ্ঠানে অংশ নিয়ে বুশ প্রশাসনের দিনগুলোর কথা স্মরণ করে বলেন, তত্কালীন বুশ প্রশাসন ইরাকে অসমাপ্ত কাজ সমাপ্ত করার কথা বলেছিল। আমরা তখন বুঝতে পারিনি অসমাপ্ত কাজটি কী। তবে কিছু একটা যে প্রশাসন করতে চাচ্ছে তা বুঝতে পেরেছিলাম।
 
তিনি আরো বলেন, তারা একদিনেই মনস্থির করে ফেলেছিল। ৯/১১-এর একদিন পর সাদ্দাম হোসেনের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা হয়েছিল।