টরন্টোতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৩:২৯
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এখন টরন্টোতে। তিনি ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার টরন্টোতে পৌঁছেন। আগামী ৯ জানুয়ারি দেশে ফিরবেন বলে জানা গেছে।
 
এ ব্যাপারে ওটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসে হাই কমিশনারে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 
 
তবে বিশ্বস্থ সূত্রে জানা গেছে, ছেলের ভর্তির জন্য মন্ত্রী এই ব্যক্তিগত সফর। তাই তিনি কোনো দলীয় বা সামাজিক আনুষ্ঠানিকতা এবং মিডিয়ার মুখোমুখি হতে চান না।
 
 
ইত্তেফাক/কেকে