ইনজুরি কাটিয়ে আবারো মাঠে ফিরছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ তারকা ওয়েন রুনি। ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এফ এ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে রিডিংয়ের বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলসরা। ইউনাইটেডের নিয়মিত অধিনায়ক রুনি এ ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন দলটির কোচ হোসে মরিনহো।
তিনি বলেন, ‘রিডিংয়ের বিপক্ষে খেলতে প্রস্তুত রুনি। এমনকি তাকে ম্যাচের শুরু থেকেই খেলানো হতে পারে।’
ইত্তেফাক/এমএইচ
