বগুড়ায় বাসচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:৪৮
বগুড়া সদর উপজেলায় বাসচাপায় মিনহাজ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 
 
শনিবার দুপুরে উপজেলার নূনগোলা ইউনিয়নের হাজরাদীঘি বলিয়া চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মিনহাজ একই এলাকার জিয়াউর রহমানের ছেলে। 
 
স্থানীয়রা জানান, শিশুটি দাদীর সঙ্গে স্থানীয় একটি স্কুলে ভর্তি হতে যাচ্ছিল। এ সময় একটি মিনিবাস চারমাথা মোড়ে পৌঁছালে রাস্তা পারাপারের সময় শিশু মিনহাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাসটি আটক করে ভাঙচুর চালায়।
বগুড়া উপ-শহর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/ইউবি