এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে আটক ফরিদ উদ্দিনসহ ছয়জনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
৩১ ডিসেম্বর সন্ধ্যায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পর পুলিশ, র্যাব, বিজিবি, পিবিআইসহ গোয়েন্দা সংস্থা বিভিন্ন স্থানে অভিযান চালায়। ইতোমধ্যে তারা ৪৮ জনকে আটক করেছে। শনিবার অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৪ জনকে আটক করে। এদের মধ্যে ফরিদ উদ্দিনসহ ৬ জনকে কোর্টে প্রেরণ করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
এরা হলেন ফরিদ উদ্দিন, ছামিউল ইসলাম, নবীনুর, জিয়াউর, আনিছুর ও হয়রত আলী।
ফরিদ উদ্দিন সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। ফরিদ উদ্দিন পোল্ট্রি ফার্মের ব্যবসার পাশাপাশি জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে এলাকায় পরিচিত। তিনি ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গায় ৪ পুলিশ হত্যা মামলাসহ একাধিক নাশকতা মামলার আসামি। তার ৩ পুত্র জামান, নজরুল ও আইয়ুব আলীও পুলিশ হত্যাসহ নাশকতা মামলার আসামি।
ইত্তেফাক/ইউবি
