বিএসএফ সদস্যরা শনিবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ১৮টি প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন প্রজাতির ভারতীয় কুকুর বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বিজিবির ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ৬ মাসের ডগ স্কোয়ার্ড ট্রেনিং গ্রহণ করে।
বিজিবির সহকারী পরিচালক শাহাদৎ হোসেন বিএসএফের কাছ থেকে এই কুকুরগুলো গ্রহণ করেন। ভারতের প্রশিক্ষণ ক্যাম্পে বিজিবির পাশাপাশি ১৮টি কুকুরকেও আধুনিক প্রশিক্ষণে প্রশক্ষিত করা হয়।
IMG0
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত এ সব কুকুর দিয়ে সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করার কাজে নিয়োজিত করা হবে। সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ও যানবাহনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধারে এসব কুকুর খুবই পারদর্শী। অচিরেই এসব কুকুর সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নিয়োজিত করা হবে।
ইত্তেফাক/ইউবি
