দেবীদ্বারে দুগ্রুপের সংঘর্ষে আহত ১০, বাড়ি ভাঙচুর

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২০:৫২
দেবীদ্বার উপজেলার বড় শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে অনন্ত ১০ জন আহত হয়েছেন। 
 
শনিবার সকালে বড়শালঘর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম ঝারু ও স্থানীয় ইউনুছ মাস্টারের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।  এ ঘটনায় শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
 
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি