পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ০৮:৩১
 
দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। রবিবার ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর পৌনে ৮টা নাগাদ যোগাযোগের জন্য খুলে দেয়া হয়।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, ঘনকুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় ভোর ৬টা  থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে সকাল ৮টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু করা হয়। 
 
 
ইত্তেফাক/কেকে