সাঁওতাল পল্লীতে আগুন

এসপিকে ক্ষমা, সময় পেলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৩:১৭
 
গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল আলম হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করেছেন। আদালতে দাখিল করা একটি প্রতিবেদনে ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহার করায় তিনি এই ক্ষমা চান। 
 
রবিবার বিচারপতির ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ তার ক্ষমার আবেদন গ্রহণ করে ব্যক্তিগত হাজির থেকে অব্যহতি দেন। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িত কিনা তার  তদন্তের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে হাইকোর্ট। 
 
গাইবন্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহম্মদ শহীদুল্লাহর এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়।
 
চিফ জুডিশিয়িাল ম্যাজিস্ট্রেট তদন্ত  প্রতিবেদন দাখিলের  জন্য এক মাস সময় আবেদন দাখিল করেন। আবেদনে তিনি বলেন, আদালত হতে ঘটনাস্থল ৩৫ কিলোমিটার দূরে। হাইকোর্ট যখন তদন্তের আদেশ দিয়েছিল তখন আমি বিদেশে অবস্থান করছিলাম। একারণে যথাসময়ে তদন্ত শুরু করতে পারিনি। 
 
ইত্তেফাক/এএসএস