লিটন হত্যা মামলায় ছয়জনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৩:২৩
লিটন হত্যা মামলায় গ্রেফতার ছয় জামায়ত-শিবির নেতা-কর্মীকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
রবিবার সকালে সুন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফ তাদের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন। এরা হলেন, উপজেলার রামভদ্র কদমতলা জামায়াতের অর্থ যোগানদাতা হাজী  ফরিদ উদ্দিন (৭৫), নিজপাড়া গ্রামের জামায়াত কর্মী ছামিউল ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের শিবীরকর্মী হজরত আলী (৪৪) এবং পূর্ব শিবরাম গ্রামের নবিনুর খন্দকার (৪৫)। 
 
উল্লেখ্য, শনিবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার হত্যা মামলায় ছয়জনকে গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।সুন্দরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ রবিবার আবেদনের শুনানির দিন  ধার্য করে।
 
ইত্তেফাক/এএসএমইউ