রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণে জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ এই আদেশ দেন।
গত ২৪ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলায় অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করে ৩১ মার্চের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি আদালতের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন মামলার আসামি সাবেক বিমান বাহিনীর প্রধান সুলতান মাহমুদ।
আজ দুককের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ আবেদনটি নিষ্পত্তি করে দিয়ে উপরিউক্ত আদেশ দেয়।
খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগের আদেশের ফলে মামলাটির বিচার কার্যক্রম চলছিল সেভাবেই চলবে।
ইত্তেফাক/এএসএস
