গোপালগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৯:৪৬

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান  পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এ আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে মুকসুদপুর ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: এফ আর টাওয়ারে আগুন: যারা নিহত হলেন

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজিব হোসেন জানান, ভোরে ওই বাজারের দিলীপ কুমারের কাপড়ের দোকানের বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে তা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের ১ টি ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  ৬ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৯ টি দোকান পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম