মির্জা ফখরুলের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১১ এপ্রিল

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩০
 
নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আগামী ১১ এপ্রিল ধার্য করেছে আদালত।
 
আজ রবিবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এ দিন ধার্য করেন।
 
২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলাটি দায়ের করে পুলিশ।
 
 
ইত্তেফাক/কেকে