তাড়াশের অধিকাংশ কমিউনিটি ক্লিনিকই ঝুঁকিপূর্ণ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:৫০
সরকারিভাবে স্থাপিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১৭টি ক্লিনিক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। ওয়ার্ড পর্যায়ে অবস্থিত অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের চারদিকে ফাটল ধরে রোগী দেখা ও ওষুধ বিতরণের অযোগ্য হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে ক্লিনিকের ভবন ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী।
 
ঝুঁকিপূর্ণ ১৭টি ক্লিনিকে মধ্যে তিনটির অবস্থা অত্যন্ত খারাপ। এগুলো হলো, তাড়াশের সুগুনা ইউনিয়নের লালুয়ামাঝিড়া, বারুহাস ইউনিয়নের কুসুম্বী এবং তাড়াশ সদর ইউনিয়নের সরাপপুর কমিউনিটি ক্লিনিক।
 
কুসুম্বী কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইটার মিত্তন কুমার সাহা বলেন, ‘এখানে রোগীদের দেখা ও ওষুধ দেয়াই ঝুঁকিপূর্ণ। ক্লিনিকের চারদিকে ফাটল ধরে এক ইট থেকে অন্য ইট সরে গেছে। যে কারণে এ ক্লিনিকে রোগীরা ওষুধ নিতে এসে ভিতরে প্রবেশ করতে ভয় পায়। তাছাড়া টয়লেট ও টিউবয়েল না থাকায় নিজের এবং আগত রোগীদের জন্য অন্য বাড়ি থেকে পানি আনতে হয়।'
 
ইত্তেফাক/এএসএমইউ