টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যূত, আহত ২০

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৫:১৭
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব কালিহাতীর সরাতৈল নামক স্থানে চট্টগ্রাম থার্টি সেভেন আপ (৩৭ আপ) লোকাল ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যূত হয়েছে।
 
রবিবার সকাল সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুপূর্বগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় আতঙ্কিত হয়ে ট্রেনে থাকা যাত্রীরা দ্রুত নামতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
 
পুলিশ জানায়, কুয়াশা ও যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। 
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএমইউ