নাসিরনগরে হামলা : ৫ দিনের রিমান্ডে চেয়ারম্যান আঁখি

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৬:১৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার অন্যতম হোতা হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
 
রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে হাজির করে পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করে।সেখানকার হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে ওই দিনের হামলায় ট্রাক ভাড়া ও লোক জমায়েতে ইউপি চেয়ারম্যান আঁখি জড়িত ছিল বলে ইতিমধ্যে প্রমাণ পেয়েছে পুলিশ। তাছাড়া গ্রেপ্তারকৃত একাধিক আসামির আদালতে দেয়া জবানবন্দিতেও তার নাম উঠে আসে।
 
চেয়ারম্যান আঁখি এই মামলায় পুলিশের মোস্ট ওয়ানটেড ছিলেন। কোর্ট ইন্সপেক্টর মাহাবুবুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে ঢাকার ভাটারা এলাকা থেকে আঁখিকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮টি পৃথক মামলা করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই