পাবনার সাঁথিয়ায় রবিবার সকালে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন জানান, জেলা পরিষদের নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তপন হায়দার সান গ্রুপের সঙ্গে সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উপজেলা বাজারে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও ১২টি শটগানের গুলি করে। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
ইত্তেফাক/ইউবি
