এমপি লিটনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৬:৪৯
 
সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার শতশত নারী-পুরুষ।
 
রবিবার বামনডাঙ্গার শিববাড়ি মোড় থেকে কাঠগড়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ব্যাপী দীর্ঘ ১ ঘন্টা মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমেস উদ্দিন বাবু, হাবিবুর রহমান হবি, মাহবুবার রহমান, শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাসুদুর রহমান, কামরুল হাসান, ইউনুচ আলী প্রামানিক, খায়রুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা এমপি লিটন হত্যাকাণ্ডের দীর্ঘ ৯ দিন অতিবাহিত হলেও প্রকৃত খুনি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে তাদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুল, বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশ নেয়।
 
গত ৩১ ডিসেম্বর এমপি লিটন দুর্বৃত্ত কর্তৃক নৃশংসভাবে খুন হবার পর পুলিশ, র্যাব, বিজিবি, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা খুনের প্রকৃত মোটিভ উদঘাটন ও খুনীদের গ্রেফতারে ময়িয়া হয়ে উঠে। এ পর্যন্ত তারা সুন্দরগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন থানায় ৫৬জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জেল হাজতে প্রেরণ করেন।
 

ইত্তেফাক/এএম।