এমপি লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চলের জামায়াতের আমির মো. সাইফুল ইসলাম মণ্ডলকে (৪৫) রবিবার বিকালে পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার বিকেলে ৩টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমারী (শখের বাজার) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চলের উপজেলা জামায়াতের আমির ও চেংমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।
এর আগে রবিবার সকালে এই হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন আহসান হাবীব মাসুদকে পুলিশ গ্রেফতার করেছে।
অপরদিকে এমপি লিটন হত্যার ঘটনায় শনিবার গ্রেপ্তারকৃত ৬ জামায়াত নেতাকর্মীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার বেলা ১২টায় শুনানি শেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ রিমান্ড মঞ্জুর করেন।
ইত্তেফাক/ইউবি
