ময়মনসিংহের ত্রিশালে বাসের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রায়মনি হাসমতের মোড়ে ফোর লেন রাস্তার সংস্কারের কাজ করার সময় ঢাকাগামী বাসের চাপায় ছাইফুল ইসলাম (৩০) ঘটনাস্থলেই নিহত হন।
তার গ্রামের বাড়ী সিলেট বলে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
ইত্তেফাক/এএম।
