‘জনগণের ট্যাক্সের টাকার দুর্নীতি হতে দিব না’

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৮:০৭
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, জনগণের ট্যাক্সের টাকার দুর্নীতি সহ্য করা হবে না। এলাকার উন্নয়নের জন্য আমাদের টাকা দিয়ে বরাদ্দ দেয়া হয় সেই টাকার দুর্নীতি বরদাশত করা হবেনা। 
 
নীলফামারীর জলঢাকায় বিভিন্ন ইউনিয়নে ঝটিকা সফরে তিনি এ কথা বলেন। 
 
এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর, কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, পৌর কাউন্সিলর রহমত আলী, রনজিৎ কুমার, সহকারী অধ্যাপক ধনেশ্বর রায় প্রমুখ। 
 
তুরিন আফরোজ শনিবার সকালে উপজেলার চাওড়াডাঙ্গী গ্রামে সদ্য প্রয়াত বাবা তছলিম উদ্দিনের কবর জিয়ারত শেষে বাবার স্মৃতি বিজরিত জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ে আসেন। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। 
 
তিনি বলেন, যেভাবে যুদ্ধাপরাধীর বিচার করা হয়েছে, তেমনিভাবে দুর্নীতিবাজদেরও বিচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি করেন না। আর উন্নয়নের ধারা ব্যাহতকারী দুর্নীতিবাজদের তেমনি তিনি প্রশ্রয়ও দেননা।
 
ইত্তেফাক/ইউবি