ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় রবিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসনের আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় মো. আলআমিন ও মো. জাকির নামের দুই (পা) প্রতিবন্ধীকে ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসা করে সাবলম্বী করার লক্ষ্যে পৃথকভাবে দুটি দোকানঘর হস্তান্তর ও দোকানের মালামাল দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা ও বিশেষ অতিথি পিরোজপুর জেলা প্রশাসক সেখ মো. খায়রুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়ার ইউএনও মো. রুহুল কুদ্দুস, মঠবাড়িয়ার ইউএনও এস এম ফরিদ উদ্দিন, জাতীয়পার্টি জেপি নেতা ও সামাজিক উদ্যোক্তা মো. মেজবাউদ্দিন আরিফ জোমাদ্দার, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম এবং স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি বলেন, দেশের অন্যান্যস্থানে যদি স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানরা একটু আন্তরিক হয় তা হলে স্বল্পসংখ্যক লোক যারা ভিক্ষা করে সংসার চালায় তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তা হলে দেশ থেকে ভিক্ষাবৃত্তি উঠে যাবে।
ইত্তেফাক/এএম।
